কোষের প্রকারভেদ
জীবকোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো নিউক্লিয়াস। উন্নত জীবদের আবরণী ঘেরা নিউক্লিয়াসে বংশগতির কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে। নিম্নশ্রেণির কিছু জীবে এরকম আবরণীতে ঘেরা নিউক্লিয়াস থাকে না, তবে নিউক্লিয়াসের কিছু উপাদান কোষের মধ্যে ছড়ানো থাকে।
নিউক্লিয়াসের উপস্থিতির ওপর ভিত্তি করে জীবকোষ ২ প্রকার: ১. আদিকোষ: কোষে আবরণীতে আবদ্ধ নিউক্লিয়াস থাকে না। যেমন- ব্যকটেরিয়া ২. প্রকৃত কোষ: কোষে আবরণীতে আবদ্ধ নিউক্লিয়াস থাকে।
মনেরা রাজ্যের সকল প্রাণী আদিকোষী। অন্য চারটি রাজ্যের প্রাণীরা প্রকৃতকোষী।
কাজের ভিত্তিতে প্রকৃত কোষ ২ প্রকার: ১. দেহকোষ: দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে ২. জননকোষ: জীবের প্রজননে অংশ নেয়
দেহকোষ বিভাজনের মাধ্যমে জীবদেহ বৃদ্ধি পায়। কোষ গোলাকার, ডিম্বাকার, আয়তাকার প্রভৃতি বিভিন্ন আকৃতির হতে পারে। ভিন্ন ভিন্ন জীবের মধ্যে কোষের গঠনে কিছু পার্থক্য থাকতে পারে। যেমন- উদ্ভিদকোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য দেখা যায়।