গলজি বস্তু বা গলগি বস্তু (Golgi body)

golgi-body

ছবি: গলজি বস্তু

  • প্রধানত প্রাণিকোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদকোষেও থাকে
  • গঠন: কয়েক ধরণের সিস্টার্নি ও ভেসিকল দিয়ে তৈরি

কাজ:

  • গলজি বস্তুর পর্দায় বিভিন্ন উৎসেচক বা এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়
  • বিভিন্ন পদার্থ ও হরমোন নিঃসরণে ভূমিকা রাখে
  • বিপাকীয় কাজে ভূমিকা আছে
  • কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic reticulum)

  • উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষে থাকে

কাজ:

  • কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে
  • কখনো কখনো কোষঝিল্লির সাথে যুক্ত থাকে, ফলে এক কোষ থেকে অন্য কোষে এনজাইম ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্য পরিবহনে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়
  • মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা আছে
  • আবরণীর গায়ে প্রায়ই রাইবোজম লেগে থাকে, রাইবোজম প্রোটিন সংশ্লেষণের কাজ করে

কোষগহ্বর (Vacuole)

  • সাইটোপ্লাজমে কোষের মধ্যে আপাত ফাঁকা স্থান
  • বৃহৎ কোষগহ্বর উদ্ভিদকোষের বৈশিষ্ট্য
  • প্রাণিকোষে সাধারণত অনুপস্থিত, অথবা ক্ষুদ্র আকারের
  • প্রধান কাজ: কোষরস ধারণ করা
  • কোষরসের উপাদান: অজৈব লবণ, প্রোটিন (আমিষ), শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব এসিড, রঞ্জক পদার্থ, পানি

লাইসোজোম (Lysosome)

lysosome

ছবি: লাইসোজোম

  • প্রধান কাজ: জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা
  • লাইসোজোমের এনজাইম কোষে আগত জীবাণুকে হজম করে ফেলে
  • লাইসোজম লিপিড নির্মিত আবরণে আবৃত, আবরণের কারণে অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলে হজম হয় না
  • অক্সিজেনের অভাব বা অন্য কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হলে এটি এর আশেপাশের অঙ্গাণুগুলো হজম করতে শুরু করে, এতে কখনো কখনো কোষটিই মারা যায়