পরিবর্তনের প্রত্যয়ে পরাবৃত্ত
চারিদিকে এক অদ্ভুত প্রতিযোগিতা। ক্যারিয়ার, সম্পদ, ক্ষমতায় সবাইকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার জন্য নিরন্তর ছুটে চলা। তার জন্য যদি অন্যায়-দুর্নীতির পথে হতে হয়, হোক না! যদি আর কাউকে সর্বস্বান্ত করতে হয়, তাতেই বা আমার কী! আমাদের মাইন্ডসেট যেন এরকম হয়ে গেছে।
একটা পরিবর্তন দরকার। একটু বিরতি নিয়ে আমাদের চিন্তা করা দরকার। নিজেকে প্রশ্ন করা প্রয়োজন, আমি কে? আমি কী করছি? আমি কী করতে চাই? আমাদের ভাবতে হবে আমার অস্তিত্ব দিয়ে পৃথিবীর বুকে কোন পদচিহ্ন আমরা রেখে যাচ্ছি?
আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি। সে পরিবর্তন আমাদের আনতে হবে। আমাদের নিয়ত ও কাজ আমাদের হাতে, ফলাফল আমাদের হাতে নেই। তবু আমরা এখনো শ্বাস নিচ্ছি, হৃদয়ের স্পন্দন এখনো চলছে। তাই যতক্ষণ জীবন আছে, ভালো কিছুর জন্য চেষ্টা করে যাওয়া- এটুকুই সর্বোচ্চ যা আমরা করতে পারি।
আমরা পরিবর্তন আনবো।
ইন শা আল্লাহ।
পরিবর্তনের প্রত্যয়ে পরাবৃত্ত।